ঢাবির চ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছেন ১১৫ জন

ঢাবি প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২১, ১১:১৭আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১১:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর ইউনিটটির প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ১১৫ জন শিক্ষার্থী।

শনিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় শুরু ইউনিটটির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

এর আগে গত ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত 'ক-ইউনিট' ও ২অক্টোবর কলা অনুষদভুক্ত খ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত দুই ইউনিটের ভর্তি পরীক্ষা তুলনায় আজ অভিভাবক ও পরীক্ষার্থীদের ভিড় অনেকটাই কম লক্ষ্য করা গেছে।  

চারুকলা অনুষদের মোট আসন রয়েছে ১৩৫টি। যার বিপরীতে আবেদন জমা হয়েছে ১৫ হাজার ৪৯৬টি। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১১৪ দশমিক ৭৯ জন। চ-ইউনিটে আবেদনকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট পড়েছে ৮ হাজার ১৬৬ জনের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭৭ জনের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৪৩ জনের, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৯৭ জনের, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ২৭০ জনের, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৬১ জনের, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪১৮ জনের, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৯৬৪ জনের।

চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের সাধারণ জ্ঞান অংশে উত্তীর্ণদের ব্যবহারিক অংশের পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে ঢাবি প্রশাসন।

/ইউএস/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের