১৯ মাস পর হলে চবি শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১৩:০৯আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৩:০৯

দীর্ঘ এক বছর সাত মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে হলে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তাদেরকে ফুল, চকলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বরণ করে নিচ্ছে হল কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের শিক্ষার্থী তানহা ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এতদিন পর হলে উঠছি। সত্যিই খুব এক্সাইটমেন্ট কাজ করছে। অনেক দিন পর বন্ধু, শিক্ষকদের সঙ্গে দেখা হবে। খুব ভালো লাগছে।’

দীর্ঘ এক বছর সাত মাস পর হলে শিক্ষার্থীরা

হল পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘স্বাস্থ্যবিধি নিশ্চিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন শান্তিপূর্ণভাবে হলে অবস্থান করে।’

খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাইদুল ইসলাম বলেন, ‘অনেক রুমে এক সিটে দুই জন থাকে। আমরা চেষ্টা করবো এক সিটে একজন করে ছাত্রী রাখার। ছাত্রীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। হলে প্রবেশের সময় আমরা ফুল, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, চকলেট দিয়ে বরণ করে নিচ্ছি। পাশাপাশি দূর থেকে ছাত্রীরা এতদিন পরে আসবে, তাদের জন্য দুপুরের খাবারও রাখছি।’

/এসএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক