২ নিয়ম বাতিলে রাবির তাপসী রাবেয়া হলের ছাত্রীদের অবস্থান কর্মসূচি

রাবি প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২১, ১৮:৫৮আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮:৫৮

হলের ডাইনিংয়ে বাধ্যতামূলক খাওয়া ও সান্ধ্য আইন (সন্ধ্যায় হলে প্রবেশের নিয়ম) বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের ছাত্রীরা। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হলের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এই প্রতিবেদন লেখার সময়ও (সন্ধ্যা সাড়ে ৬টা) ছাত্রীরা সেখানে অবস্থান করছেন।

আন্দোলনরত ছাত্রীরা জানান, তাপসী রাবেয়া হল প্রশাসন সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে ডাইনিংয়ে খেতে বাধ্য করেছে। অন্যথায় তাদের সিট বাতিল করা হবে বলে জানানো হয়।

ছাত্রীদের অভিযোগ, ডাইনিংয়ে দাম বেশি নিয়েও মানসম্মত খাবার পরিবেশন করা হয় না।

নাম প্রকাশ না করা শর্তে ওই হলের এক আবাসিক ছাত্রী বলেন, ‘হল প্রাধ্যক্ষ গত মাসে নোটিশ দিয়ে জানান, মেয়েদের ডাইনিং খেতে হবে অন্যথায় সিট বাতিল করা হবে। খাবারের দাম কমানো হবে কিছু দিনের মধ্যে। কিন্তু দাম কমানো হয়নি, খাবারের মানও খারাপ। তাই আমরা আন্দোলন করছি।’

জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ফেরদৌসী মহল বলেন, ‘দীর্ঘদিন হল বন্ধ থাকায় ইলেক্ট্রিসিটির লাইনসহ অনেক কিছু নষ্ট হয়ে গেছে। তার ওপর গণরুমের পাশে ৪০ জনের রান্নার ব্যবস্থা আছে। সেখানে ১৪০ জন রান্না করছে। এ অবস্থায়  রান্না করতে গিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এই আশঙ্কা থেকে এমন নির্দেশ দেওয়া।’

হলের ডাইনিংয়ে খাওয়া বাধ্যবাধকতা প্রশ্নে তিনি বলেন, ‘ডাইনিংয়ে খাবার মানসম্মত ও দাম কম। আমি নিজেই খেয়ে দেখেছি। এছাড়া তারা যদি রান্না করতে গিয়ে কোনও দুর্ঘটনার শিকার হয় এর দায় কে নেবে?। আর যারা ব্লকে থাকে তাদের জন্য রান্না ঘরের ব্যবস্থা আছে, তারা সেখানে রান্না করে খেতে পারছে।’

/এফআর/
সম্পর্কিত
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের