খুবিতে ৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে টিএসসি ভবন

খুলনা প্রতিনিধি 
০৭ নভেম্বর ২০২১, ২১:২৯আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২১:৩০

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দীর্ঘ প্রত্যাশিত ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসি ভবন নির্মাণে নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। রবিবার (৭ নভেম্বর) বিকালে খুবি উপাচার্যের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। 

প্রায় ৫৫ কোটি টাকা চুক্তি মূল্যের নির্মাণ কাজের চুক্তিপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে মাহবুব ব্রাদার্স (প্রা.) লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহবুব রহমান স্বাক্ষর করেন। 

এক লাখ ১৬ হাজার ৪৭২ বর্গ ফুট আয়তনের টিএসসি ভবন নিমার্ণে মোট চুক্তি মূল্য ৫৪ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৫৪০ টাকা। এর মধ্যে শুধু অডিটোরিয়ামের আয়তন হবে ৩২ হাজার ৮০৯ বর্গফুট এবং সেখানে এক হাজার ৭১০টি আসন ব্যবস্থা থাকবে। পদ্মার এপারে এটাই হবে সবচেয়ে বড় টিএসসি ও অডিটোরিয়াম। টিএসসি প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে দুই বছর। 

চারতলা বিশিষ্ট এই ভবনে সাধারণ বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি জেনারেটর এবং পাঁচ কিলোওয়াট সক্ষমতা সম্পন্ন সোলার সিস্টেম, সিসি টিভি, অগ্নিনির্বাপণ যন্ত্র ও পাঁচটি লিফট সুবিধা থাকবে।

নির্মাতা প্রতিষ্ঠানের প্রতি কাজের গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পন্নের আহ্বান জানান খুবি উপাচার্য। তিনি বলেন, এই ভবনটি হবে পদ্মার এপারের ল্যান্ডমার্ক ভবন এবং এখানে বহুমুখী সুবিধা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ তত্ত্বাবধান কমিটির সভাপতি প্রফেসর ড. খ. মাহফুজ-উদ-দারাইন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান এবং নির্মাতা প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স (প্রা.) লিমিটেডের প্রধান প্রকৌশলী মো. হেদায়েতুল্লাহ চৌধুরী এবং সহযোগী প্রতিষ্ঠান আকাঙ্ক্ষা গ্রুপের শেখ আনিসুজ্জামান। এ ছাড়া প্রকৌশল ও পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম