ঢাবির চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় ৯৭ ভাগই ফেল

ঢাবি প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২১, ১৩:৩১আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৩:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার এই ইউনিট মোট পাসের হার ২ দশমিক ৫৬ শতাংশ। ১৩৫টি আসনের বিপরীতে সাধারণ জ্ঞান ও অঙ্কন মিলিয়ে মোট পাস করেছে ২৫৮ জন। মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৫ হাজার ৪৯৫ জন।

রবিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় আবদুল মাতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফলাফল প্রকাশ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন চ-ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিসার আলী।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd গিয়ে ফলাফল দেখতে পারবেন অথবা রবি, এয়ারটেল, টেলিটক বা বাংলালিংক নম্বর থেকে DU CHA < roll no> টাইপ করে ১৬৩২১ এসএমএস করে ফলাফল জানতে পারবে।

সর্বোচ্চ ১১০ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে শিক্ষার্থী কাবেরী আজাদ রামী, ১০৪ দশমিক ০৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন সরকারি নাজিমুদ্দিন কলেজের মারিয়াম মালিহা এবং ১০০ দশমিক ৭৫ পেয়ে তৃতীয় হয়েছেন জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী নাহিদ হাসান নিপু।

পাস করা শিক্ষার্থীরা আগামী ১৬ নভেম্বর বিকাল ৩টা থেকে ২৩ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম পূরণ করবে। কোটায় আবেদনকারীরা ১৬ নভেম্বর হতে ২২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম চারুকলা অনুষদের ডিন অফিসে হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর মধ্যে চারুকলা অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবেন।

/ইউএস/
সম্পর্কিত
উৎসবের রঙে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’
চারুকলায় রঙতুলির আঁচড়ে বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি
পহেলা বৈশাখে পপ কালচার ও অ্যানিমেশনের প্রবেশ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম