সেন্টমার্টিনে জাবিসাসের পরিচ্ছন্নতা অভিযান

জাবি প্রতিনিধি 
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সদস্যরা। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে সেন্টমার্টিনের পশ্চিম দিকের সৈকত পরিষ্কার করেন তারা। 

জাবিসাস সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহর নেতৃত্ব ১৪ জন সদস্য পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। 

সাংবাদিক সমিতির সদস্যরা জানান, বিশ্বের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ভ্রমণপ্রেমিদের জন্য কাঙ্ক্ষিত স্থান এটি। এখানে প্রতিনিয়ত পর্যটক সমাগম বাড়ছে। কিন্তু মানুষের ফেলে দেওয়া বর্জ্যে দূষিত হচ্ছে দ্বীপের পরিবেশ। এখনই এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান জাবিসাসের সদস্যরা। 

জাবিসাস সভাপতি মাহবুব আলম বলেন, ‘পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য ও অপচনশীল আবর্জনা যত্রতত্র ফেলার কারণে দ্বীপটির প্রাকৃতিক ভারসাম্য দিন দিন হারিয়ে যাচ্ছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।’

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মাহবুব।  

জাবিসাস সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ বলেন, ‘পরিবেশ রক্ষায় যদি এখনই সচেতন না হই, তবে নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে আনবো। যত্রতত্র বর্জ্য ফেলার ফলে নিজেদের অজান্তেই পরিবেশের বড় ধরনের ক্ষতি করে ফেলছি। আমাদের সচেতন হওয়া উচিত, তাতে রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য, রক্ষা পাবো আমরা।’

/টিটি/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের