রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদ, সম্পাদক রিয়াদ

রাবি প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২১, ১৯:৪৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৯:৪৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক সময়ের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাশেদ শুভ্রকে সভাপতি এবং সাধারণ সম্পাদক করা হয়েছে দৈনিক সংবাদের ওয়াসিফ রিয়াদকে। আগামী এক বছরের জন্য সংগঠনটির দায়িত্ব পালন করবেন তারা।
 
বুধবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে সংগঠনের নিজ কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে সদ্য বিদায়ী সভাপতি আরাফাত রহমান ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অন্তর রায় প্রণব ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি-১ আশিক ইসলাম (ডেইলি বাংলাদেশ), সহ-সভাপতি-২ মুজাহিদ হোসেন (দ্য বাংলাদেশ টুডে), যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ (ডেইলি অবজারভার), সাংগঠনিক সম্পাদক তানভীর অর্ণব (আজকালের খবর), সহ-সাংগঠনিক সম্পাদক এমএ জাহাঙ্গীর, অর্থ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত (বাংলার জনপদ) ও দফতর সম্পাদক ফুয়াদ পাবলো (মানবজমিন)।  

প্রশিক্ষণ সম্পাদক শাহিনুর খালিদ (দৈনিক করতোয়া), প্রচার ও প্রকাশনা সম্পাদক লাবু হক (দৈনিক খোলা কাগজ), উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ হাসান মিলু (বাংলাদেশের খবর), ক্রীড়া সম্পাদক মিনহাজ আবেদিন (দৈনিক মানবকণ্ঠ), পরিকল্পনা বিষয়ক সম্পাদক ফাহিম আহমেদ (আওয়াজ বিডি), সমাজকল্যাণ সম্পাদক তানভীর তুষার (বিটিসি নিউজ), অভ্যর্থনা ও সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া আকতার (আগামী নিউজ)।

কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে আছেন স্বজন রায়, অমর্ত্য রায়, সুফিয়ান সিফাত ও রায়হান ইসলাম। সদ্যবিদায়ী সভাপতি আরাফাত রহমান ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অন্তর রায় প্রণব কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম