রাবিতে যথারীতি চলবে ক্লাস-পরীক্ষা

রাবি প্রতিনিধি 
২০ জানুয়ারি ২০২২, ১৬:০৩আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬:০৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বাভাবিক ক্লাস-পরীক্ষা চলবে। তবে কেউ যদি চায় অনলাইনে নিতে সে বিষয়ে বিভাগ সিদ্ধান্ত নেবে। করোনা পরিস্থিতি বিবেচনায়  বৃহস্পতিবার (২০ জানুয়ারি)  বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। 

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকরা।   

কৃষি অনুষদের ডিন আব্দুল আলীম বলেন, বৈঠকে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যথারীতি ক্লাস-পরীক্ষা চলবে। তবে কেউ অনলাইনে ক্লাস নিতে চাইলে নিজ বিভাগ ও ইনস্টিটিউট সে বিষয়ে সিদ্ধান্ত নিবে।  

প্রসঙ্গত, গত দুইদিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়৷ এর মধ্যে ৩৮ জনের করোনা শনাক্ত হয়। পরিস্থিতি বিবেচনায় এ জরুরি বৈঠক ডাকে  বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/টিটি/
সম্পর্কিত
রাবি সফর করলো ডব্লিওএএ’র প্রতিনিধি দল
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ফরিদুল ইসলাম
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম