জীবনের সব ক্ষেত্রে সম্প্রীতির চর্চা অব্যাহত রাখতে হবে: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৯

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং অসাম্প্রদায়িক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে জীবনের সকল ক্ষেত্রে সম্প্রীতির চর্চা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উদ্বোধনকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বাংলাদেশকে নানা ধর্ম ও সংস্কৃতির মিলনকেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, ‘আবহমানকাল থেকেই এদেশে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতি বিরাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃধর্মীয় সম্প্রীতির ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।’ সমাজে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ঢাবি আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এই সপ্তাহ উদযাপিত হচ্ছে। বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ড. ফাদার তপন কামিলুস ডি রোজারিও’র সঞ্চালনায় এ ভার্চুয়াল আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। স্বাগত বক্তব্য দেন আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক ড. ফাজরীন হুদা।

/এপিএইচ/
সম্পর্কিত
পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
প্রধান উপদেষ্টাকে পোট্রেট উপহার দিলেন ঢাবি ভিসি
ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার অধ্যাপকের সাক্ষাৎ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম