সহপাঠীকে সংঘবদ্ধ ধর্ষণ, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল মহাসড়ক

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৬ আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৬

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টায় থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড়ে অবস্থান নেন। এ সময় তারা নানা স্লোগানে ধর্ষকের গ্রেফতারসহ দ্রুত বিচারের দাবি জানান। সাত ঘণ্টা পার হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) তারা মহাসড়কে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় ওই সড়কে সকাল থেকেই যানচলাচল বন্ধ রয়েছে। দুই পাশে আটকা পড়েছে হাজার খানেক যানবাহন।

সহপাঠীকে সংঘবদ্ধ ধর্ষণ, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল মহাসড়ক

এদিকে, সড়কে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় এসে বশেমুরবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, ‘জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্পটে আসছেন। এখানে বসেই শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য বৈঠক করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

আন্দোলনরত শিক্ষার্থী শিকদার মাহবুব বলেন, ‘দ্রুত ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে এবং অত্র এলাকা লাইটিং ও সিসি টিভি ক্যামেরার আওতায় এনে শিক্ষার্থীদের নিরাপত্তা বজায় রাখতে হবে। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত সড়কে অবস্থান করবো, ততক্ষণে সড়ক বন্ধ থাকবে।’

সহপাঠীকে সংঘবদ্ধ ধর্ষণ, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল মহাসড়ক

জানা গেছে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথিমধ্যে একটি অটো থেকে তাদের তুলে নেওয়া হয়। পরে ৭/৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে ওই বন্ধুকে মারধর করে এবং ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগের পর আটক ৩
রামিসা ধর্ষণ-হত্যায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস পাওয়ায় চাচা বললেন ‘মানি না’
মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন
সর্বশেষ খবর
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
মেক্সিকোয় মহাসড়কের পাশে উড়োজাহাজ বিধ্বস্ত
মেক্সিকোয় মহাসড়কের পাশে উড়োজাহাজ বিধ্বস্ত
বৃষ্টির মধ্যে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে আগুন
বৃষ্টির মধ্যে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে আগুন
জন্মদিনে সুখবর দিলেন বুবলী
জন্মদিনে সুখবর দিলেন বুবলী
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন