ভর্তি পরীক্ষা বিষয়ে ইউজিসির প্রস্তাবে রাজি না জাবি

জাবি প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২২, ১৬:২০আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৬:২০

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আদলে ভর্তি পরীক্ষা গ্রহণ ও বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার কেন্দ্র করার প্রস্তাব গ্রহণ করেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তিতে পাঁচ ইউনিটের পরীক্ষাও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৯৭৩ এর অ্যাক্ট মেনে চলে। অ্যাক্ট মেনেই আমরা আমাদের স্বকীয়তা ও স্বতন্ত্রতা বজায় রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। অ্যাকাডেমিক কাউন্সিলের অধিকাংশ সদস্য এই মতামত দিয়েছেন। আমরা ক্যাম্পাসের যত জায়গায় সম্ভব ভর্তি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবো।

এর আগে, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের সঙ্গে ইউজিসিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ১৯৭৩-এর অধ্যাদেশে প্রতিষ্ঠিত চারটি বিশ্ববিদ্যালয়কে একটি গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার আহবান করা হয় ও গুচ্ছে না এলে উক্ত চার বিশ্ববিদ্যালয়কে ৫ ইউনিটের বেশি ইউনিটে ভর্তি পরীক্ষা না নেওয়া এবং বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষার ফি না নেওয়ার কথা বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১০ ইউনিটের বদলে পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

 

/টিটি/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম