কুবির প্রধান ফটকের সামনে একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুর

কুবি প্রতিনিধি
১৪ জুন ২০২২, ০১:২৩আপডেট : ১৪ জুন ২০২২, ০৩:৪০

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন এটিএম বুথের সামনে রাখা বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ জুন) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য আসা একাত্তর টিভির সংবাদকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গাড়ি রেখে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন। তখন কিছু লোক এসে গাড়ি মূল ফটকের সামনে থেকে সরাতে বলেন। তারা গাড়ি সরিয়ে এটিএম বুথের সামনে রাখলে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ব্যাপারে সংবাদ সংগ্রহের জন্য আসা একাত্তর টেলিভিশনের তানিয়া রহমান বলেন, আমি ক্যাম্পাসের ভেতরে ছিলাম। এর মধ্যে কিছু ছেলে গেইট থেকে আমাদের গাড়ি সরিয়ে নিতে বলে৷ এর কিছুক্ষণ পরই গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

কেন ভাঙচুর করা হতে পারে তা জানতে চাইলে তিনি বলেন, ইলেকশনের আগে কেন এমন ঘটনা ঘটলো তা বুঝতে পারছি না।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী উমর সিদ্দিকী রানা বলেন, ঘটনা যেটা ঘটেছে তা কাম্য নয়। তদন্ত করে এই বিষয়ে কে বা কারা জড়িত তা জেনে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

/এএম/এমএস/
সম্পর্কিত
ডাকসু-জাকসুর পর বিশ্ববিদ্যালয়গুলোতে বইছে ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া
ট্রেনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম