ঢাবির ডাকসুতে ‘বিজ্ঞান উৎসব’ অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি
০২ জুলাই ২০২২, ২০:১৩আপডেট : ০২ জুলাই ২০২২, ২০:২০

‘বিজ্ঞান হোক সব অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার’ এই স্লোগানকে ধারণ করে পাঁচ জন বাঙালি বিজ্ঞানীর স্মরণে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ঢাকা নগর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বিজ্ঞান উৎসব-২০২২’।

শনিবার (২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু ক্যাফেটেরিয়ায় সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব।

এই আয়োজনে তিনটি বিভাগে মোট পাঁচটি সেগমেন্টে প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অন্যান্য সেগমেন্টে ছিল কুইজ, রচনা প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন ও বিজ্ঞান প্রজেক্ট।

প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ ঢাকা নগর শাখার সমন্বয়ক অনিক কুমার দাস। সভায় আলোচনা করেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্বালানিনীতি গবেষক অধ্যাপক এম শামসুল আলম, বিজ্ঞান আন্দোলন মঞ্চ কেন্দ্রীয় সমন্বয়ক ইমরান হাবিব রুমন, কেন্দ্রীয় সংগঠক শোভন রহমান, ঢাকা নগরের সংগঠক ইনজামামুল হকসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ঢাবির ডাকসুতে ‘বিজ্ঞান উৎসব’ অনুষ্ঠিত এ সময় বক্তারা বলেন, সমাজজীবনে আজ অস্থিরতা বাড়ছে। মানুষ ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়ছে। এর একটি বড় কারণ, নানা ধরণের অন্ধবিশ্বাস ও কুসংস্কার আমাদের ঘিরে ধরছে। এগুলো দূর করার জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন ও যুক্তিবাদী মনন তৈরির সংস্কৃতি খুব জরুরি। তার জন্য দেশব্যাপী বিজ্ঞান আন্দোলন মঞ্চ কাজ করে যাচ্ছে। আমরা এমন একটা প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা বিজ্ঞান শিক্ষাকে শুধুই ব্যক্তিগত ক্যারিয়ার গড়ার সিঁড়ি হিসেবে দেখবে না বরং বিজ্ঞানভিত্তিক চিন্তা চেতনাকে নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে লালন করবে।

আলোচনা শেষে পাঁচটি সেগমেন্টে তিনটি বিভাগে মোট ৪৫ জন বিজয়ীকে পুরস্কার, ক্রেস্ট ও সব প্রতিযোগীকে সনদপত্র দেওয়া হয়।

 

 

 

/আরকে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম