কনকসাস ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেলেন বাংলা ট্রিবিউনের আতিক হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২২, ০০:১৫আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০০:৪৪

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন বাংলা ট্রিবিউনের ক্যাম্পাস প্রতিনিধি আতিক হাসান শুভ। ‘ক্যাম্পাস অনুসন্ধানী সাংবাদিকতা’ ক্যাটাগরিতে বাংলা ট্রিবিউনে প্রকাশিত ‘পরিবহন ফি'র নামে কোটি টাকা উধাও’ শিরোনামে প্রতিবেদনের জন্য তিনি এই পুরস্কার পান। 

বুধবার (১৭ আগস্ট) কবি নজরুল কলেজের অডিটোরিয়ামে এ পুরস্কার তুলে দেন জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য রহমান মুস্তাফিজ ও পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামান বাবু। 

এছাড়াও ক্যাম্পাস অনুসন্ধানী সাংবাদিকতা ক্যাটাগরিতে 'কাজ নেই ফি আছে' শিরোনামে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক দেশ রূপান্তরের ক্যাম্পাস প্রতিবেদক যায়েদ হোসেন মিশু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাঈন উদ্দিন আরিফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, নারী বিষয়ক সম্পাদক শ্রাবণী কবির এ্যামিসহ আরও অনেকে।

প্রতি বছরের মতো এবারও দিনব্যাপী সাংবাদিকতায় ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালার আয়োজন করেছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)। এ দিন প্রায় শতাধিক শিক্ষার্থীকে হাতে-কলমে এ প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ভোরের কাগজের স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসাইন, দৈনিক সমকালের ক্রাইম রিপোর্টার আতাউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এএসএম সুজা উদ্দিন প্রমুখ।

এ কর্মশালায় ক্যাম্পাস সাংবাদিকতা কী, নতুনরা কীভাবে এই পেশায় চ্যালেঞ্জ গ্রহণ করবে, সংবাদ উপস্থাপনা, সংবাদ লিখন ও সংগ্রহসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

/এএইচএস/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
কবি নজরুল আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী
ডিবেট ফর ডেমোক্রেসি ঢাকা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাব 
কবি নজরুল কলেজে শিবিরের উদ্যোগে ছাত্রাবাসে পানির ফিল্টার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম