কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ মে ২০২৫, ১৬:৩৫আপডেট : ১৫ মে ২০২৫, ১৬:৫২

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের স্টাফ রির্পোটার আতিক হাসান শুভ এবং সাধারণ সম্পাদক এখন টেলিভিশনের মো. বাইজীদ হোসেন সা’দ ।

বৃহস্পতিবার (১৫ মে) কলেজ ক্যাম্পাসে সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৫-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মধ্য দিয়ে ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ওবায়দুর রহমান (মর্নিং পোস্ট); যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন (কালের কণ্ঠ); সাংগঠনিক সম্পাদক রবিউল রেজা (ডেইলি সান); অর্থ সম্পাদক পার্থ সাহা (খবরের কাগজ); দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ (সংবাদ সারাবেলা) এবং পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়ের আলোর রাকিবুল ইসলাম।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— কাবা কাকলি (স্বদেশ প্রতিদিন), ফয়সাল হোসেন (দৈনিক বাংলাদেশ পরিক্রমা) মো. আব্দুল মজিদ (একুশে সংবাদ)।

সাংবাদিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার (ক্রাইম) আলী আজম। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন টিবিএন ২৪-এর স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসেন এবং ডেইলি সানের স্টাফ রিপোর্টার যায়েদ হোসেন মিশু।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 
কবি নজরুল আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী
ডিবেট ফর ডেমোক্রেসি ঢাকা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাব 
সর্বশেষ খবর
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক