৭ দাবিতে বিক্ষোভ করছেন কবি নজরুলের শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৫, ১২:১৬আপডেট : ০৭ মে ২০২৫, ১২:১৬

ছাত্রাবাস সংস্কার, শ্রেণিকক্ষের সংকট নিরসন, পরিবহন সংকট নিরসনসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৭ মে) কলেজের বিভিন্ন ছাত্রসংগঠন, সামাজিক সংগঠনসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই বিক্ষোভ করছেন।

আন্দোলনের বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা নানান সংকট ও সমস্যার মধ্যে দিয়ে তাদের শিক্ষা জীবন অতিবাহিত করছেন। দীর্ঘদিন ধরে হল সংস্কার, পরিবহন সংকট, শ্রেণিকক্ষ সংকটের দাবি জানানো হলেও আদতে এর কোনও সমাধান হয়নি। এবার কলেজের সব সমস্যা সমাধানে শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে একত্রিত হয়েছেন।

কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাবের সভাপতি আজম খান বলেন, ১৫৩ বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কবি নজরুল সরকারি কলেজ দাঁড়িয়ে থাকলেও এখনও শির উঁচু করে দাঁড়াতে পারেনি। শির উঁচু করে দাঁড়াতে আমাদের যৌক্তিক দাবি আদায় ছাড়া কোনও বিকল্প নেই।

আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, কবি নজরুল সরকারি কলেজ রাজধানীর প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হলেও এটি নানান সমস্যায় জর্জরিত। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা তাদের যুক্তিযুক্ত দাবি তুলে ধরলেও তার কার্যকরী কোনও ফলাফল চোখে পড়েনি। তাই এবার শিক্ষার্থীরা নিজেদের যৌক্তিক দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়েছে।

শিক্ষার্থীদের ৭ দাবি

১. হল সংস্কার ও হলের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে।

২. ছাত্র এবং ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণ।

৩. শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৪. শ্রেণিকক্ষের সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণ করতে হবে।

৫. ক্যাম্পাস সম্প্রসারণের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে।

৬. কলেজের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করতে হবে।

৭. দ্রুত সময়ের মধ্যে শিক্ষক সংকট নিরসন করতে হবে।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণসহ ৭ দাবি, নতুন কর্মসূচি ঘোষণা
কবি নজরুল আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের