ভর্তি পরীক্ষা দিলেন ৯২২২, ফেল ৬৯৫৮ জন

চবি প্রতিনিধি
২০ আগস্ট ২০২২, ১৮:০৪আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৮:০৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৯ হাজার ২২২ জনের বিপরীতে পাস করেছেন দুই হাজার ২৬৪ জন পরীক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ২৪.৫৫ শতাংশ মাত্র।

অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ছয় হাজার ৯৫৮ জন। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৭৫.৪৫ শতাংশ। শনিবার (২০ আগস্ট) দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ও সি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন নিজামী বলেন, ‘দুপুর ১২টার দিকে ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে কৃতকার্য হয়েছেন দুই হাজার ২৬৪ জন ও অকৃতকার্যের সংখ্যা ছয় হাজার ৯৫৮ জন।’

প্রসঙ্গত, এবার ‘সি’ ইউনিটের ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১১ হাজার ৬০ জন ভর্তিচ্ছু। তবে শুক্রবার পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ হাজার ২২২ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩.৪০ শতাংশ। অনুপস্থিত ছিলেন এক হাজার ৮৩৭ জন।

এর আগে ১৬ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। সেটির ফলাফল এখনও প্রকাশ হয়নি। শনিবার ‘বি’ ইউনিটের পরীক্ষা চলছে। এ ছাড়া আগামী সোমবার ‘ডি’ ইউনিট এবং বুধবার বি-১ উপ-ইউনিট ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মোট আবেদন করেছিলেন এক লাখ ৪৩ হাজার ৭৩৭ ভর্তিচ্ছু।

/এফআর/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম