সাড়ে ৩ লাখ টাকায় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ, মৌখিক দিতে এসে আটক

জাবি প্রতিনিধি
২২ আগস্ট ২০২২, ২০:৩০আপডেট : ২২ আগস্ট ২০২২, ২০:৩০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষার ভাইভা দিতে এসে প্রক্সির মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সৈয়দ আব্দুস সামি নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে সাক্ষাৎকার দিতে এলে তাকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রক্সির বিষয়টি স্বীকার করে তিনি।

তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

সামি দাবি করেন, ‘পরিচিত এক ছেলের মাধ্যমে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাকিলের সঙ্গে প্রক্সির বিষয়ে কথা হয়। পরে শাকিল বুয়েট পড়ুয়া মাহফুজ নামে এক শিক্ষার্থীর মাধ্যমে প্রক্সি দেওয়ার ব্যবস্থা করেন। শাকিলের মধ্যস্থতায় তিন লাখ ৪০ হাজার টাকা চুক্তি হয়। ভর্তি পরীক্ষার আগে দুই লাখ পাঁচ হাজার টাকা দিয়েছি। ভাইভা শেষে বাকি এক লাখ ৩৫ হাজার টাকা মাহফুজকে দেওয়া হবে বলে ওই টাকাও শাকিল জমা নিয়েছে।’

আরও দাবি করেন, ‘সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে পরীক্ষার আসন পড়ে। আমি পরীক্ষা দেইনি। তবে মাহফুজ নিজে পরীক্ষা দিয়েছে কি-না সেটা নিশ্চিত জানি না। মেধাতালিকায় ১১৬তম স্থান আসে। মাহফুজ ভাইয়ের অধীনে আরও ৩/৪ জন এরকম চুক্তি করেছে বলে জানি। পুরো বিষয়ে কোনও সমস্যা হলে সব ঝুঁকি শাকিল বহন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল।’

এ বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আকবার হোসেন বলেন, ‘আটক শিক্ষার্থীর হাতের লেখার সঙ্গে ভর্তি পরীক্ষার খাতার লেখা ও স্বাক্ষরে মিল না পাওয়ায় সন্দেহ হয়। পরে প্রক্টরিয়াল বডির কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, ‘প্রক্টর স্যারের মাধ্যমে জানতে পারি, প্রক্সির দায়ে সন্দেহজনক একজনকে ডিন অফিসে আটকে রাখা হয়েছে। পরে তাকে ডিন অফিস থেকে নিরাপত্তা শাখায় নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্বীকার করলেও পরে প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করে। তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জালিয়াতি চক্রের কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম