১-৭ মেধাক্রম রেখে রাবির শিক্ষক নিয়োগ নীতিমালা পাস

রাবি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২২, ০০:৩১ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০০:৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ নীতিমালা-২০২২ অনুমোদিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে আবেদনের জন্য স্নাতক ও স্নাতকোত্তরে মেধাক্রম ১ থেকে ৭ এর মধ্যে থাকতে হবে।

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে বুধবার (১৪ সেপ্টেম্বর ) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫১৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষক নিয়োগ নীতিমালা অনুসারে শিক্ষক পদে আবেদনের জন্য একজন প্রার্থীর অনার্স ও মাস্টার্স ফল ন্যূনতম সিজিপিএ-৩.৫ এবং মেধাক্রমে ১ থেকে ৭ এর মধ্যে থাকতে হবে। তাছাড়া শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যদি কোনও প্রার্থীর অনার্স ও মাস্টার্সের ফল ৩.৫ না থাকে, সেক্ষেত্রে তা শিথিলযোগ্য হবে। তবে সেটা ইউজিসি প্রদত্ত শিক্ষক নিয়োগ নীতিমালা অনুসারে গণ্য করা হবে।

/এএম/
সম্পর্কিত
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেলো না রাবির সেই শিক্ষার্থীকে
গুরুতর আহত সেই শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠালো রাবি প্রশাসন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর
সর্বশেষ খবর
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূল হোতা গ্রেফতার
শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূল হোতা গ্রেফতার
অন্ধ্র উপকূলের কাছাকাছি ‘অর্ণব’, ৪ রাজ্যে সতর্কতা
অন্ধ্র উপকূলের কাছাকাছি ‘অর্ণব’, ৪ রাজ্যে সতর্কতা
মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে চার্জ গঠন এ সপ্তাহেই
মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে চার্জ গঠন এ সপ্তাহেই
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি