চবিতে কক্ষ দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

চবি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৮

হলের কক্ষ দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে চার জন। ভাঙচুর করা হয়েছে চারটি কক্ষ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলে এ ঘটনা ঘটে। বিবাদমান পক্ষ দুটি হলো—বাংলার মুখ ও একাকার। দুই গ্রুপই চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।

বাংলার মুখ গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের সহসভাপতি আবু বকর তোহা বলেন, ‘বহিরাগতদের এনে একাকার গ্রুপ হলের ওয়েটিং রুমে মিটিং করছিল কয়েকজন। তাদের কাছে ইট-পাটকেল ও লাঠিসোঁটাও ছিল। একপর্যায়ে তাদের কর্মীরা ১১৯ নম্বর কক্ষ ভাঙচুর করে। পরে আশপাশের কয়েকটা কক্ষও ভাঙে  তারা।’

এদিকে একাকার গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের আরেক সহ-সভাপতি মইনুল ইসলাম রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিটিং শেষে আমরা সিনিয়ররা চলে এসেছিলাম। জুনিয়ররা আড্ডা দিচ্ছিল। ওদের দেখে বাংলার মুখের কর্মীরা টিটকারি করছিল। ওরা (বাংলার মুখ) বহিরাগত ও ছাত্রদলের কর্মীদের এনেছিল। তারা ১১৯ নম্বর সহ কয়েকটা রুম ভাঙচুর করেছে। ওইটা সম্পূর্ণ আমাদের রুম। আমাদের ছেলেরা কেন ওটা ভাঙবে?’

এ বিষয়ে শহীদ আব্দুর রব হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত আড়াইটার দিকে প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখন স্বাভাবিক রয়েছে। আমরা তদন্ত কমিটি করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের