বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ বছর পর স্থায়ী রেজিস্ট্রার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ১৯:০৬আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৯:০৬

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) স্থায়ী রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন মো. দলিলুর রহমান। এরমধ্যে দিয়ে দীর্ঘ ১১ বছর পর বিশ্ববিদ্যালয়টি এই প্রথম স্থায়ী রেজিস্ট্রার পেলো।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় রেজিস্ট্রার অফিসে তিনি যোগদান করেন। এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন নবনিযুক্ত রেজিস্ট্রার মো. দলিলুর রহমানের যোগদানপত্র গ্রহণ করেন এবং তাকে অফিস বুঝিয়ে দেন।

রেজিস্ট্রার মো. দলিলুর রহমান এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী রেজিস্ট্রার হিসেবে তাকে নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়। ১১ বছর শিক্ষা কার্যক্রম শেষে প্রতিষ্ঠানটি স্থায়ী রেজিস্ট্রার পেলেও এখন পর্যন্ত উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ হয়নি।

/টিটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের