নিরাপদ ক্যাম্পাসসহ ১১দফা দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২২, ১৬:১৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৬:১৩

রাজধানীর টিএসসি এলাকায় প্রাইভেটকারের চাকায় পেঁচিয়ে হিঁচড়ে দীর্ঘ পথ টেনে নেওয়া রুবিনা আক্তারের প্রাণহানির ঘটনার পর নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রবিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

কর্মসূচিতে ‘দাবি মোদের একটাই নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘অনিয়মের ঠাঁই নাই’, ‘নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘ক্যাম্পাসে রক্ত ঝরে, প্রশাসন কী করে?’, ‘বিবেককে প্রশ্ন করি, এবার যদি আমরা মরি’– ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

নিরাপদ ক্যাম্পাসসহ ১১দফা দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সমাবেশে আইন বিভাগের শিক্ষার্থী আনিকা তাহসিনা শিক্ষার্থীদের পক্ষে ১১ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ে সব যানবাহনের গতিসীমা নির্ধারণ ও নিয়ন্ত্রণ, শব্দ দূষণ প্রতিরোধে ব্যবস্থা ও শান্তির বিধান নিশ্চিত করা; রুবিনা আক্তার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে প্রশাসনের সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা আদায় করা; ক্যাম্পাসে যানচলাচল নিয়ন্ত্রণে প্রধান প্রবেশদ্বারগুলোতে দ্রুত চেকপোস্ট বসানো এবং গতিবিধি নিয়ন্ত্রণ করা; বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুধুমাত্র নিবন্ধিত রিকশা চলাচল এবং রিকশাচালকদের জন্য ইউনিফর্ম ও ভাড়ার চার্ট প্রস্তুত করা; ভ্রাম্যমাণ দোকানের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ ও প্রশাসন থেকে যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করা এবং ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ন্যূনতম ৩০০ ডাস্টবিন স্থাপনের ব্যবস্থা করা; প্রথম বর্ষ থেকে সব শিক্ষার্থীকে আইডি কার্ড দেওয়া এবং ক্যাম্পাসের কিছু স্থানে সংরক্ষিত প্রবেশাধিকার নিশ্চিত করা; মাদকাসক্ত ও ভবঘুরে ব্যক্তিদের ক্যাম্পাস থেকে স্থায়ী উচ্ছেদ করা; সম্পূর্ণ ক্যাম্পাসকে সিসিটিভির আওতায় আনা এবং ক্যাম্পাসে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন করা; প্রক্টর অফিসে জমে থাকা সব অভিযোগ নিষ্পত্তি করা; নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষে প্রক্টোরিয়াল অফিসের জবাবদিহি নিশ্চিত করা; নিরাপদ ক্যাম্পাসের দাবিগুলো বিজ্ঞপ্তির মাধ্যমে বাস্তবায়ন করা।

নিরাপদ ক্যাম্পাসসহ ১১দফা দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আনিকা তাহসিনা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পার করেছে, সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছে শত শত সমস্যাও। এই সমস্যাগুলোর সংমিশ্রণে আজ ক্যাম্পাসে আমাদের শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের শঙ্কাও তৈরি হয়েছে। প্রতিনিয়ত নিরাপত্তা ঝুঁকিতে ভুগছে সাধারণ শিক্ষার্থীরা। আমাদের এই শিক্ষাঙ্গণ নিরাপদ করার লক্ষ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ১১ দফা দাবি উপস্থাপন করছি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ১১ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘যদি আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আমাদের দাবিগুলো বাস্তবায়নের স্বপক্ষে যথাযথ পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ১১ ডিসেম্বর থেকে আমরা বিশ্ববিদ্যালের সাধারণ শিক্ষার্থীরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি নিতে বাধ্য হবো।’

উল্লেখ্য, গত শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ননদের স্বামী রুহুল আমিনের মোটরসাইকেলে শাহবাগ হয়ে হাজারীবাগে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন রুবিনা আক্তার। এ সময় টিএসসি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এমডি আজাহার জাফর শাহর প্রাইভেটকারের ধাক্কায় রুবিনা ছিটকে চলে যান ওই গাড়ির নিচে। পেছন ও আশপাশ থেকে অনেকে চিৎকার করলেও চালক গাড়ি থামাননি। চাকায় পেঁচিয়ে হিঁচড়ে দীর্ঘ পথ টেনে নেওয়ায় রুবিনাকে আর বাঁচানোর উপায় ছিল না। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসের দাবি তুলে সেদিন রাতেই উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন। এরপর গতকাল রাতে আবার অবস্থান নেওয়ার পর উপাচার্য ও প্রক্টরের সঙ্গে শিক্ষার্থীদের কথা হয়। উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা অবস্থান পরিহার করেন। উপাচার্য মেয়রকে চিঠি দিবেন বলে জানান।

 

/আরকে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের