রাবি শিক্ষক সমিতির নির্বাচন

১৫ পদের সবগুলোতে আওয়ামীপন্থী শিক্ষকরা জয়ী

রাবি প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২২, ২৩:২৫আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২৩:২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সমর্থিত হলুদ প্যানেল। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের সব কয়টিতে জয় পেয়েছেন তারা। 

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক কামরুজ্জামান।

এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী আওয়ামীপন্থী শিক্ষকরা হলুদ প্যানেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপিপন্থী শিক্ষকরা শিক্ষক গ্রুপ বিভক্ত হয়ে ভোটে অংশগ্রহণ করেন। সমিতির তালিকাভুক্ত এক হাজার ৬৮ জনের মধ্যে ৮৯২ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন। 

নির্বাচন কমিশনার অধ্যাপক কামরুজ্জামান বলেন, ‘হলুদ প্যানেলের অধ্যাপক সফিকুন্নবী সামাদী ৪৯৯টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক আশরাফুজ্জামান পেয়েছেন ৩৮৮টি ভোট। এছাড়া ৫১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হলুদ প্যানেলের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বোরাক আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা গ্রুপের অধ্যাপক পারভেজ আজহারুল হক (প্রিন্স) পেয়েছেন ৩৭৭ ভোট।’

এছাড়া শিক্ষক সমিতির অন্যান্য পদে জয়ীরা হলেন—ফার্মেসি বিভাগের অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ (সহ-সভাপতি), ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ এমএ ছালাম (কোষাধ্যক্ষ) এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতান মাহমুদ (যুগ্ম সম্পাদক)।

কমিটিতে সদস্য পদে জয়ীরা হলেন—অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক সুভাষচন্দ্র সুতার, অধ্যাপক অমিতাভ সাহা, অধ্যাপক মো. রাশেদ আলম, অধ্যাপক এম রফিকুল আহসান, সহযোগী অধ্যাপক আবদুল্লা আল-মামুন ভূঞা, সহযোগী অধ্যাপক নাজনীন আকতার, সহকারী অধ্যাপক সারওয়ার আলী (মুন), অধ্যাপক আবু নোমান মুহাম্মদ মাসউদুর রহমান ও সহযোগী অধ্যাপক সাবিনা ইয়াছমীন।

বিপুল ভোটে জয়ী হয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, ‘এটি আওয়ামী লীগ ও সাধারণ শিক্ষকদের বিজয়। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম