ইবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২২, ১১:১০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১১:১৩

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের (আওয়ামী লীগ) পূর্ণ প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। ২১৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন এবং ১৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার। 

রবিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান। মোট ৪০৪টি ভোটের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৫১ জন শিক্ষক।

অন্যান্য নির্বাচিত প্রার্থীরা হলেন—সহ-সভাপতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন (১৭৩), যুগ্ম-সম্পাদক ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ (১৯৭), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ (১৭০)। 

সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—পরিসংখ্যান বিভাগের ড. সাজ্জাদ হোসেন (২০৭), আইন বিভাগের সাজ্জাদুর রহমান টিটু (২০০), অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা (১৯৬), বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ (১৮৩), ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মহব্বত হোসেন (১৮২), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শহিদুল ইসলাম (১৬৬), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফিরোজ আল মামুন (১৫৯), ব্যবস্থাপনা বিভাগের এস এম  নাসিমুজ্জামান (১৫২), হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন (১৫০), হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন (১৪৯)।      

এর আগে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগহণ চলে। নির্বাচনে ৪০৪ শিক্ষকের মধ্যে ৩৫১ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ২৭টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। বিএনপিপন্থী ও জামাতপন্থী শিক্ষকদের প্যানেল থেকে একজনও নির্বাচিত হননি।

/এসএইচ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
‘হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো’
কর্মচারীর হাতে শিক্ষিকা খুন বিধি উপেক্ষা করে দেড় শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের