ছাত্রলীগের উদ্যোগে জাবিতে মাসব্যাপী কোরআন শিক্ষা কার্যক্রম

জাবি প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, ১৭:১০আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৭:১০

পবিত্র রমজান মাস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে কোরআন শিক্ষার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং মওলানা ভাসানী হলের মসজিদে মাসব্যাপী এই কোরআন শিক্ষা কার্যক্রম চলবে।

শুক্রবার (২৪ মার্চ) জুম্মার নামাজের পর থেকে এই কার্যক্রম শুরু হয়। পুরো মাসজুড়ে জোহরের নামাজের পর হলের মসজিদে এই কার্যক্রম চলবে।

কোরআন শিক্ষা কার্যক্রমের বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, ‘শিক্ষার্থীরা যাতে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সুস্থ জ্ঞান চর্চায় ছাত্রলীগ কাজ করে এবং ভবিষ্যতেও করবে। ধর্মের সু-শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে থাকলে ধর্মীয় সম্প্রতির ভিত্তিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে এ প্রজন্ম ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।’

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘বছর ঘুরে আবার এসেছে রমজান মাস। শিক্ষার্থীরা যেন এই মাসে শুদ্ধভাবে কোরআন শিখতে পারে, এজন্যই এই উদ্যোগ। ছাত্রলীগের এই কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। ছাত্রলীগ শিক্ষার্থীদের জন্য কাজ করে। আমরা সুস্থ জ্ঞান চর্চা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সবাই অংশ নেয়।’

প্রসঙ্গত, গত বছরও ছাত্রলীগের পক্ষ থেকে জাবিতে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।

/ইউএস/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের