হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০৬০৮ বাংলাদেশি, মৃত্যু ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ১১:৫৩আপডেট : ১৩ মে ২০২৫, ১১:৫৩

এব্ছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট ৪০ হাজার ৬০৮ জন সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (১৩ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত ‘পবিত্র হজ ২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি মাধ্যমে গেছেন ৪ হাজার ৫৮৩ জন। আর বেসরকারি মাধ্যমে হজযাত্রী ৩৬ হাজার ২৫ জন। 

বাংলাদেশ থেকে মোট ১০১টি ফ্লাইটে এই হজযাত্রীরা সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫১টি। সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩৪টি। ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৬টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ২০ হাজার ৫১৪ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১৩ হাজার ৩৩৬ জন হজযাত্রী। ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৬ হাজার ৭৫৮ জন হজযাত্রী।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। ইস্যুকৃত ভিসা– ৮৬,২১৩ টি; সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা শতকরা ১০০ ভাগ। বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা শতকরা ৯৯ ভাগ।

এবছর এখন পর্যন্ত মোট ছয় জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে পুরুষ পাঁচ জন নারী একজন। মৃতরা হলেন, রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭), পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৪), রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মো. শাহজাহান কবীর (৬০),  জামালপুরে হাফেজ উদ্দিন ও নীলফামারীর বয়েজ উদ্দিন।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

/ইউএস/
সম্পর্কিত
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি