খুবিতে ‘এ’ ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ, পরীক্ষার্থী ৮৮০৩

খুলনা প্রতিনিধি
০৩ জুন ২০২৩, ১০:৩৯আপডেট : ০৩ জুন ২০২৩, ১১:১৬

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা শনিবার (৩ জুন) অনুষ্ঠিত হবে। বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৮ হাজার ৮০৩ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৬৭৪৯৩ থেকে ১৭২৭০২ পর্যন্ত মোট ৫ হাজার ২১০ জন, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৭২৭০৩ থেকে ১৭৪১৭৯ পর্যন্ত মোট ১ হাজার ৪৭৭ জন, রেভারেন্ড পলস্ হাই স্কুলে ১৭২৭৮০ থেকে ১৭৫৬৭৯ পর্যন্ত মোট ১ হাজার ৫০০ জন এবং হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে ১৭৫৬৮০ থেকে ১৭৬২৯৫ পর্যন্ত মোট ৬১৬ জন পরীক্ষার্থীর আসন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস জানান, ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা মোবাইল ফোনসহ কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ, বই নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে সুশৃঙ্খলভাবে তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। কোনও অভিভাবক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। তবে পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের আগে আসা পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।

ভর্তি পরীক্ষা চলাকালে গল্লামারী ব্রিজের পশ্চিম পাশ থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে।

/আরআর/
সম্পর্কিত
গোপনে ছাত্রীদের ওয়াশরুমের ভিডিও ধারণ, মারধর, ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনে তালা
বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ, ধরে গণপিটুনি দিলেন ছাত্রীরা
সড়কে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
সর্বশেষ খবর
২৩৭ শিক্ষার্থীর প্রাথমিকের বৃত্তির ফল গায়েব করলো কারা? 
২৩৭ শিক্ষার্থীর প্রাথমিকের বৃত্তির ফল গায়েব করলো কারা? 
এবার এনসিপির সেই নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার
এবার এনসিপির সেই নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার
‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের
‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের
একসঙ্গে ১৪ নেতাকে শোকজ করলো ছাত্রদল
একসঙ্গে ১৪ নেতাকে শোকজ করলো ছাত্রদল
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন