হল থেকে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাবি প্রতিনিধি
২১ আগস্ট ২০২৩, ১৮:৪৫আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৯:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার সলিমুল্লাহ মুসলিম হলের ১৬৫ নম্বর রুম থেকে মঞ্জুরুল ইসলাম নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মঞ্জুরুল বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

সোমবার (২১ আগস্ট) বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি জানতে পেরে হল প্রশাসন পুলিশকে খবর দেয়।

ঘটনার পর পাশের রুমের এক শিক্ষার্থী এই প্রতিবেদককে জানান, আমরা দুপুরে রুমে ঘুমাচ্ছিলাম। এরপর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে ওই রুমের অপর আবাসিক শিক্ষার্থী আমাদের রুমে এসে ডেকে তাদের রুমের সামনে নিয়ে যায়। তখন আমরা মঞ্জুরুলের ঝুলন্ত দেহ দেখতে পাই।

ওই শিক্ষার্থী আরও জানান, মঞ্জুরুল ২০১৬-১৭ সেশনের হলেও তিনি পুনভর্তি নিয়ে বর্তমানে ১৮-১৯ সেশনের সঙ্গে মাস্টার্স করছিলেন।

বিষয়টি জানতে অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, আমি হল প্রভোস্টের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি।

/এমএস/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম