কলেজের হলে ছাত্রলীগ নেতার গাঁজা সেবনের ছবি নিয়ে সমালোচনা

কবি নজরুল কলেজ প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৩

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি মো. মাসুমের গাঁজা সেবনের একটি ছবি ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে সমালোচনার সৃষ্টি হয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, কবি নজরুল সরকারি কলেজের আবাসিক হল শহীদ শামসুল আলম ছাত্রাবাসে নিয়মিত প্রকাশ্যে গাঁজা সেবন করেন ছাত্রলীগের এই নেতা। সম্প্রতি তার গাঁজা সেবনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

নাম প্রকাশ না করার শর্তে শহীদ শামসুল আলম ছাত্রাবাসের এক আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী জানান, মাসুম নিয়মিত গাঁজা সেবন করেন। মাসুম ছাড়াও হলে জুনিয়র, সিনিয়রসহ অনেকে নিয়মিত মাদক সেবন করেন। এ ছাড়া এখানে প্রায় জুয়ার আসর বসে। এটা আসলে নামমাত্র কবি নজরুল কলেজের হল। কলেজ প্রসাশন কখনও এর দেখভাল করে না। ফলে অনেক বহিরাগত এসেও মাদক সেবন করে।

গাঁজা সেবনের ছবির বিষয়ে জানতে চাইলে কলেজ ছাত্রলীগের সহসভাপতি মো. মাসুম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি একটু গোপন রাখেন। এর বিনিময়ে আপনার যা লাগবে, আমার সঙ্গে সরাসরি কথা বইলেন। আপনার কাছে ভাই হিসেবে অনুরোধ করছি।’

এ বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগর বলেন, ‘ছবির বিষয়ে আমরা এখনও পুরোপুরি ক্লিয়ার না। ছবির ছেলেটি যে মাসুম; তা ক্লিয়ার হয়ে কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে লিখিত অভিযোগ জানাবো। আমরা তো সরাসরি তাকে বহিষ্কার করতে পারবো না, কেন্দ্রে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাবো। পরবর্তীতে সংগঠনের নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম