অধিভুক্ত কলেজগুলোকে ঢাবি ছাত্রলীগের অন্তর্ভুক্তির ঘোষণায় ঢাকা কলেজে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩

রাজধানীর সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে এসে কমিটি দেওয়ার কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের একটি অংশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত আটটায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নীলক্ষেত মোড় থেকে আবার ঢাকা কলেজ গেটে গিয়ে শেষ হয়।

জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের অধীনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে নিজেদের অধীনে আনার দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই শীর্ষ নেতা। এরপর এদিন দুপুরে সাত কলেজের শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা সমাধানের লক্ষ্যে একটি মতবিনিময় সভার আয়োজন করে ঢাবি ছাত্রলীগ। সভা শেষে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সাত কলেজে কমিটি দেওয়ার ঘোষণা দেন। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ঢাকা কলেজ ছাত্রলীগের একটি অংশ। অধিভুক্ত কলেজগুলোকে ঢাবি ছাত্রলীগের অন্তর্ভুক্তির ঘোষণায় ঢাকা কলেজে বিক্ষোভ

বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মী আশফাক ইমতিয়াজ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের অধীনে নিতে চায়। এ লক্ষ্যে আজকে তারা একটি মতবিনিময় সভা করে। কিন্তু সভা শেষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, সাত কলেজকে ঢাবির অধীনে নিয়ে কমিটি দেওয়া হবে। এটা কোনভাবেই গ্রহণযোগ্য না। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি।

ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা সেলিম আহমেদ বলেন, আজকে তারা (ঢাবি ছাত্রলীগ) সাত কলেজের একাডেমিক সমস্যা সমাধান করার জন্য একটি মতবিনিময় সভা ডেকেছিল। কিন্তু সভার পর তানভীর হাসান সৈকত বলেছেন, অধিভুক্ত সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে দেওয়ার ভিত্তি নাই। এটা তিনি একটি ভিত্তিহীন কথা বলেছেন। এরকম কোনও সিদ্ধান্ত কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক থেকে আসেনি। কিন্তু আজকে যখন তিনি ছাত্রলীগ নিয়ে এ কথা বলেছেন সেহেতু আমাদের দাবি তো তুলে ধরতেই হবে। অধিভুক্ত কলেজগুলোকে ঢাবি ছাত্রলীগের অন্তর্ভুক্তির ঘোষণায় ঢাকা কলেজে বিক্ষোভ

তিনি আরও বলেন, আমরা হচ্ছি সুপার ইউনিট। আর ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে জেলা ইউনিট, হলগুলো হচ্ছে থানা ইউনিট। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমাদের কমিটি দেয় তাহলে আমরা তো হলের সমতুল্য হয়ে গেলাম। ঢাবি সাধারণ সম্পাদক এটা কীভাবে বলেছে আমার জানা নেই। তবে আমি মনে করি একটা অসাংগঠনিক কথা বলেছে। তানভীর তার বক্তব্য প্রত্যাহার না করলে পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়া হবে বলে জানান এই ছাত্রলীগ নেতা।

/এমএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী