ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে সাংস্কৃতিক সমাবেশ

ঢাবি প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৩, ২০:২৮আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ২০:৩৫

ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে দেশের লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিকরা সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় চিত্রপ্রদর্শনী, গান, কবিতা, অভিনয়সহ আরও একাধিক আয়োজনের মাধ্যমে ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা দাবির বিষয়টি ফুটিয়ে তোলেন শিল্পী ও বুদ্ধিজীবীরা।

ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের সঙ্গে সংহতি প্রকাশের মাধ্যমে তারা আয়োজন শুরু করেন। সমগীতের অমল আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে শিল্পীরা নানান প্রদর্শনী উপস্থাপন করেন।

গান পরিবেশন করছেন ফারজানা ওয়াহিদ সায়ান

এর মধ্যে উল্লেখযোগ্য ছিল–নাটক, ব্যঙ্গচিত্র প্রদর্শন, গান, ‘একটি ক্ষুধার্তের গল্প’ শীর্ষক মাইম, কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের ভোটাধিকার নিয়ে গান, তীরন্দাজ রেপার্টরি অভিনীত নাট ‘ডেভেলপমেন্ট’, শিমুল কুম্ভকারের ভাস্কর্য, গণসংস্কৃতি পরিষদের রোমানের র‍্যাপ সং’সহ নানা আয়োজন।

আয়োজকদের একজন বাকি বিল্লাহ জানান, আমরা এই আয়োজনটা করছি, কারণ এই দেশে ফ্যাসিবাদী সরকার বিরাজ করছে। আমাদের কথা বলার স্বাধীনতা নেই, পেটে খাবার নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই। লেখক শিল্পী, শিক্ষক, সাংবাদিক মিলে আমরা আমাদের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার জন্য এই আয়োজন করেছি মানুষকে সচেতন করতে, আমাদের অধিকার নিশ্চিত করতে।

আয়োজকদের সঙ্গে সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠন, গণসস্কৃতি পরিষদসহ একাধিক সংগঠন ও বিশেষ ব্যক্তিরা।

/আরআইজে/
সম্পর্কিত
অধ্যাপক সাদেকা হালিমসহ ঢাবির ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
‘জুলাইবিরোধী’ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
জুলাইয়ে জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান্তরালে আন্দোলন করেছে: নাহিদ ইসলাম 
সর্বশেষ খবর
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে