ঢাবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় এক বহিরাগত আটক

ঢাবি প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ২১:৫৬আপডেট : ১৯ জুন ২০২৫, ২১:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল এলাকায় নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও অশোভন আচরণ করায় এক বহিরাগতকে আটক করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় অভিযুক্তকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির নাম সোহান। তার বাড়ি চাঁদপুর জেলার বাবুর হাট এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা কয়েকজন মিলে ছবি তুলছিলাম। এই সময় একজন আপু এসে বললো ছেলেটি কার্জন হলের বারান্দায় মেয়েদের প্রতি অশোভন আচরণ ও অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। পরবর্তী সময়ে আমরা গিয়ে তাকে ধরি এবং প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেই। তবে কোনও ধরনের মব তৈরি হয়নি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, বাইরের একটি ছেলে আমাদের নারী শিক্ষার্থীদের টিজ করছিল। পরবর্তী সময়ে শিক্ষার্থীরা তাকে আটক করে। আমি সেখানে সহকারী প্রক্টরসহ প্রক্টরিয়াল টিম পাঠাই। কোনও ধরনের মব সৃষ্টি হওয়ার আগেই আমরা ছেলেটিকে শাহবাগ থানায় হস্তান্তর করেছি।

/এমকেএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান