ফেসবুকে ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর ‘আত্মহত্যার’ স্ট্যাটাস

কবি নজরুল কলেজ প্রতিবেদক
০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩০

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইডেন কলেজ ছাত্রলীগের এক নেত্রীকে দায়ী করে ‘আত্মহত্যার’ স্ট্যাটাস দিয়েছেন কলেজটির ছাত্রলীগের আরেক নেত্রী (সহ-সভাপতি) সুস্মিতা বাড়ৈ৷

শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ স্ট্যাটাস দেন তিনি। অভিযুক্ত নেত্রী ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরজাহান খানম।

স্ট্যাটাসে সুস্মিতা লিখেন, ‘আমার মৃত্যুর জন্য ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরজাহান খানম দায়ী।’ স্ট্যাটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে সুস্মিতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। পরে তিনি স্ট্যাটাসটি ডিলিট করে দেন।

এ বিষয়ে নুরজাহান খানম বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। এমন স্ট্যাটাসের কথা শুনে আমি অবাক হলাম। তার সঙ্গে অনেকদিন দেখা হয়নি। আজকে তার সঙ্গে আমার দেখা হয়েছে। তবে তার সঙ্গে আমার তেমন কোনও ঝামেলা হয়নি। কেন তিনি এমন স্ট্যাটাস দিলেন, আমি জানি না।’

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা বলেন, স্ট্যাটাসটি কিছুক্ষণ পরেই ডিলিট করে দিয়েছে। ওদের মাঝে কী ঝামেলা হয়েছে জানা নেই। ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে একাধিক বার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম