বিজয়ের বর্ণিল সাজে জাবি ক্যাম্পাস

জাবি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৩, ২৩:২০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ২৩:২০

বিজয়ের ৫৩তম বছরকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বিশ্ববিদ্যালয়ের সবখানে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শহীদ মিনার পর্যন্ত সড়কের দুইপাশ, অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও  আবাসিক হলগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। সন্ধ্যার পরই রঙিন আলোয় ঝলমলিয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দৃষ্টিনন্দন আলোকসজ্জা মুগ্ধ করছে সবাইকে। বিজয়ের বর্ণিল সাজে জাবি ক্যাম্পাস

সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গে জ্বলে উঠছে লাল-সবুজ আলো। যেন একখণ্ড লাল-সবুজের পতাকায় পরিণত হয়েছে এই ক্যাম্পাস। ক্যাম্পাস ঘুরে ঘুরে বর্ণিল ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি অনেকে এই দৃশ্য ধারণ করে রাখছেন ক্যামেরায়।

রাতের ক্যাম্পাসের সৌন্দর্য দেখতে বের হয়েছেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল মামুন বিশ্বাস শুভ। তিনি বলেন, "প্রতিটি জাতির জন্যই তার বিজয় দিবস আনন্দের-গর্বের। বিজয়ের আনন্দ উপভোগ করতে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয়ের এই রূপ দেখে আমি মুগ্ধ।"

এদিকে, প্রতিবছরের মতো এবারও আবাসিক হলগুলোর শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ ভোজের (ফিস্ট) আয়োজন করা হয়েছে। এতে জনপ্রতি বাজেট ধরা হয়েছে ৪৯০ টাকা। বিজয়ের বর্ণিল সাজে জাবি ক্যাম্পাস

এ বিষয়ে প্রভোস্ট কমিটির সভাপতি ও রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক নিগার সুলতানা বলেন, ‘প্রতিবারের মতো এবারও বিজয় দিবসের বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে। খাবারের মেন্যু হিসেবে থাকছে পোলাও, রোস্ট, খাসির রেজালা, মুগডাল, মিষ্টি ও ফল। এছাড়া হলভেদে বিশেষ আয়োজনের ব্যবস্থা থাকবে। আমরা আশা করছি শিক্ষার্থীরা ফিস্ট উপভোগ করবে।’

বিজয় দিবস উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিজয় মেলার। একইদিন ছাত্রীদের জন্য আয়োজিত উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

/এমএস/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক