সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৩, ১৮:১৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৮:১৬

মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (এসএইউপিএস)। 

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঞা। এতে বঙ্গবন্ধুর জীবনে বিভিন্ন সময়কালে ঘটে যাওয়া ৩০টি আলোকচিত্র প্রদর্শিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনিরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান এবং গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মৃত্যুঞ্জয় কুন্ডু।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঞা বলেন, ‘এমন প্রদর্শনী নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরবে। বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধু নামের হিমালয় সম্পর্কে জানতে পারবে। বিজয়ের দিনে আমরা প্রতিজ্ঞা করছি, আজীবন বঙ্গবন্ধুর আদর্শে আমাদের জীবন মহিমান্বিত করার চেষ্টা চালিয়ে যাবো।’

আলোকচিত্র প্রদর্শনী আয়োজনের দায়িত্বে থাকা সিকৃবি ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো. রাজিবুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ একসুতোয় গাঁথা। বাংলাদেশের নাম উচ্চারণ করলে বঙ্গবন্ধু এমনিতেই চলে আসে। বিজয়ের দিনে জাতির পিতাকে স্মরণ করার ক্ষুদ্র প্রয়াস থেকে আমাদের আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা। আশা করছি, আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে একদিন হিমালয় হয়ে উঠবো।’

/এএম/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল