জাবিতে আলোকচিত্র প্রদর্শনী

জাবি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৩, ১৯:২২আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৯:২২

মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব আয়োজনে করেছে ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে দিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও ট্রেজারার অধ্যাপক রাশেদা আখতারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভিন্ন ভাগে ভাগ করে মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি প্রদর্শন করা হয়

প্রদর্শনীতে দেশভাগ থেকে স্বাধীনতা, স্বাধীনতার সংগ্রাম, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, সংবাদপত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গণহত্যা, মুক্তিযুদ্ধে নারীর অবদান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ, জাতির সূর্যসন্তান, শরণার্থী শিবিরসহ বিভিন্ন ভাগে ভাগ করে মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি প্রদর্শন করা হয়।

উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, এই এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম ইতিহাস জানতে পারে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আমাদের সবার কর্তব্য মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা। আলোকচিত্র প্রদর্শনীর মধ্যমে, তথ্যচিত্রের মাধ্যমে এই ইতিহাস উঠে এলে তা আমাদের চেতনাকে নতুন করে জাগ্রত করতে সাহায্য করবে। ইতিহাস জানার ক্ষেত্র তৈরি করে দেওয়ার জন্য এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

তিনি বলেন, জাবি প্রেসক্লাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই আয়োজনের জন্য। মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর কৃতিত্ব এই আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে যারা সঙ্গে ছিলেন, তাদেরও ধন্যবাদ।

তথ্যচিত্রের মাধ্যমে এই ইতিহাস উঠে এলে তা চেতনাকে জাগ্রত করতে সাহায্য করবে

জাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক শফি মুহাম্মদ তারেক বলেন, বিজয়ের এই দিনে আলোকচিত্র প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধকে নতুন করে জানার সুযোগ করে দেবে। তরুণ প্রজন্ম আরও বেশি মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত হবে। এ সময় তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জাবি প্রেস ক্লাবের সভাপতি শিহাব উদ্দিন বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বাংলাদেশের মতো এমন গৌরবোজ্জ্বল বিজয় পৃথিবীর ইতিহাসে বিরল। তবে বর্তমান প্রজন্ম সেই গৌরবোজ্জ্বল বিজয়গাথা সম্পর্কে কমই ধারণা রাখে। তাই আমরা তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। এতে দেশভাগ থেকে শুরু করে চূড়ান্ত বিজয় পর্যন্ত পুরো ইতিহাস সংক্ষিপ্ত আকারে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা এর মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে বলে আশা রাখি।

/এনএআর/
সম্পর্কিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী বহিষ্কার
গভীর রাতে ডেকে নিয়ে আমাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছবি তুলে বিপাকে যুবদল নেতা, চাইলেন ক্ষমা
সর্বশেষ খবর
স্মার্ট ডাইনারদের প্রথম পছন্দ ‘অ্যালা কার্ট’ রেস্টুরেন্ট: কী এটি, কেন এত জনপ্রিয়
স্মার্ট ডাইনারদের প্রথম পছন্দ ‘অ্যালা কার্ট’ রেস্টুরেন্ট: কী এটি, কেন এত জনপ্রিয়
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত