বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে যেসব নির্দেশ দিলো চবি প্রশাসন

চবি প্রতিনিধি
১৭ জুলাই ২০২৪, ১৪:৩৭আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৪:৩৭

কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে চলমান পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৭ জুলাই) সকাল থেকে অনলাইনে চবির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রী হলসমূহ এবং রাত সাড়ে ৬টার মধ্যে ছাত্র হলসমূহ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রভোস্টদের সবগুলো রুম সিলগালা করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট। শিক্ষার্থীরা যেন ক্যাম্পাস ছেড়ে যেতে পারে, সেজন্য দুপুর আড়াইটা থেকে রাত পর্যন্ত নিয়মিত শিডিউলে চলবে শাটল ট্রেন। প্রক্টর এ তথ্য জানান।

এ ছাড়াও সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় সিন্ডিকেট উদ্বেগ প্রকাশ করেছে।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের