ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের বহিরাগতদের কক্ষ ত্যাগের নির্দেশ

ইবি প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:২২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলে অবস্থানরত বহিরাগতদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আবাসিক শিক্ষার্থীদের নিজ নামের বরাদ্দ করা সিটে অবস্থানের নির্দেশ দিয়েছে হল প্রশাসন।

শনিবার (৭ সেপ্টেম্বর) হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উদ্দেশে এই মর্মে একটি নোটিশ জারি করে। তবে সেখানে কারও নাম উল্লেখ না থাকলেও হল কর্তৃপক্ষের স্বাক্ষর রয়েছে।

নোটিশে বলা হয়, শেখ হাসিনা হলের সব আবাসিক ছাত্রীদের নিজ নামে বরাদ্দ করা সিটে ৭ সেপ্টেম্বর থেকে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হলে অবস্থান করতে বলা হলো এবং বহিরাগত ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।

হলের সহকারী রেজিস্ট্রার রাজ্জাক হোসেন বলেন, কিছু শিক্ষার্থীর দাবি ছিল, যাদের অন্য হলে অ্যাটাচমেন্ট রয়েছে তাদেরকে যেন হল থেকে বের করে দেওয়া হয়। তাদের কারণে নাকি শিক্ষার্থীদের ডাবলিং করে থাকতে হয়। আমি বলেছিলাম, হল প্রভোস্ট এলে তাদের দাবি মেনে নেওয়া হবে। কিন্তু তারা চাইছে, এখনই যেন নোটিশ দেওয়া হয়। পরে আমি হল প্রভোস্ট নিয়োগের আনুমানিক সময় ধরে নোটিশ দিয়েছি। তারা আমাকে আশ্বস্ত করেছে, প্রভোস্ট নিয়োগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে বিরত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম