ইনোভেশন ফর উইমেন প্রতিযোগিতা প্রথম রানার্স আপ ইউআইটিএস’র রুবাইয়া রওশন

ইউআইটিএস প্রতিনিধি
১৩ মার্চ ২০১৬, ১৮:১০আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৮:৩৩

ইনোভেশন ফর উইমেন প্রতিযোগিতা প্রথম রানার্স আপ ইউআইটিএস’র রুবাইয়া রওশন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ডিজিটাল ইনোভেশন ফর উইমেন- ২০১৬’ প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর শিক্ষার্থী রুবাইয়া রওশন। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী।
উইমেন ইন ডিজিটাল এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রযুক্তি ব্যবসায় নারীদের আগ্রহ বাড়াতে গত ৮ মার্চ ইউআইইউ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
গত ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় মোট ৪৯টি প্রকল্প নিয়ে সারা দেশের ২৪৮ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরপর কয়েকটি ধাপে প্রতিযোগীদের কাজ বিবেচনা করে শীর্ষ তিন জনকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতায় ‘এয়ার কিড’ প্রকল্প নিয়ে ইউআইটিএ’র শিক্ষার্থী রুবাইয়া রওশন দ্বিতীয় স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আরও উপস্থিত ছিলেন- বেসিসের সভাপতি শামীম আহসান, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সভাপতি সেলিমা আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইয়াসমিন হক প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
ইউআইটিএস’র সমাজকর্ম বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান
ইউআইটিএস’র ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু
টপ-আপ আইটি ট্রেইনিং অ্যান্ড আইটিইএস
সর্বশেষ খবর
এআইয়ের দৌড়, বাংলাদেশ কতটা প্রস্তুত 
এআইয়ের দৌড়, বাংলাদেশ কতটা প্রস্তুত 
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
প্রথম স্ত্রীসহ গাজী নজরুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
প্রথম স্ত্রীসহ গাজী নজরুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
জার্মানির রাজ্য নির্বাচনে ‘বিপর্যয়’, তবু পদ ছাড়ছেন না মের্ৎস
জার্মানির রাজ্য নির্বাচনে ‘বিপর্যয়’, তবু পদ ছাড়ছেন না মের্ৎস
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম