ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনে শুরু হওয়া ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংগঠিত সকল সহিংসতার সঙ্গে জড়িতদের চিহ্ন করতে চার সদস্যের একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) আইয়ুব আলীর দফতর থেকে পাঠানো এক নোটিশে তথ্য জানানো হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ইকরামুল হককে। আর অন্য তিন সদস্য হলেন, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক নাদিয়া নেওয়াজ রিমি, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া ও ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) আইয়ুব আলী।









