পোষ্য কোটায় মেধাহীনদের ভর্তি করা হচ্ছে, দাবি ইবি শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ১৭:৪৯আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৭:৪৯

ছাত্র-জনতার আন্দোলনের বিরোধিতা, হামলা-মামলা ও নির্যাতনসহ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকা শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের বিচারের দাবিতে এবং পোষ্য কোটায় মেধাহীনদের ভর্তি করা হচ্ছে দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে করেন তারা। এর আগে তারা ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হন। এতে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আন্দোলনে প্রথম যে মূল দাবি ছিল, কোটার যৌক্তিক সংস্কার। কিন্তু ফ্যসিবাদী সরকার যৌক্তিক দাবি মেনে না নিয়ে সারা দেশে গণহত্যা চালিয়েছে। যেই বৈষম্যের জন্য হাজার হাজার ছাত্রজনতা প্রাণ দিলো, আবারও সেই একই বৈষম্য ইসলামী করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। এই বৈষম্য যারা গড়ে তুলতে চাচ্ছেন, তাদেরকে শক্ত হাতে দমন করবে ছাত্র সমাজ। যারা জুলাই বিপ্লবকে অস্বীকার করেন এবং বৈষম্যকে ফিরিয়ে আনতে চান- তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ছাত্র সমাজ। জুলাই বিপ্লবে ছাত্র সমাজ ১৬ বছরের এক ফ্যাসিস্টকে রাস্তায় নামাতে পেরেছে, আপনাদের অবস্থা একই হবে। যদি জুলাই-আগস্টের বিপ্লবকে ধারণ করতে না পারেন- দয়া করে আপনাদের চেয়ারগুলো ছেড়ে দিন।

তিনি আরও বলেন, যাদের হাতে হাজারো শহীদের রক্ত লেগে ছিল, তাদেরকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে ছাত্র সমাজ।

/এফআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম