ক্যাম্পাসে অটোরিকশার ধাক্কায় ছাত্রী নিহত

জাবির ডেপুটি রেজিস্ট্রারসহ চার জন বরখাস্ত; সব ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা

জাবি প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪, ০১:৩১ আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১২:০৪

ক্যাম্পাসের ভেতরের সড়কে রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাচি নিহতের ঘটনায় ডেপুটি রেজিস্ট্রারসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২০ নভেম্বর) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সাময়িক বরখাস্তরা হলেন— বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক। দায়িত্বে অবহেলার কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে দায়ীদের বহিষ্কার করে দাবি পূরণের আশ্বাস দেওয়ায় উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে এসেছে শিক্ষার্থীরা।

এদিকে, বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে শোক দিবস ঘোষণা করে সকল ক্লাস-পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাত সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো।

বিজ্ঞপ্তি বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাচির মৃত্যুর ঘটনায় আগামীকাল (বুধবার) বিশ্ববিদ্যালয়ে ‘শোক দিবস’ ঘোষণা করা হয়েছে। শোক দিবসে সকল ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সকল রুটের বাস চলাচল বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এমএস/
সম্পর্কিত
র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে ছাত্রশক্তির নেতা বহিষ্কার, পরে পুলিশে সোপর্দ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম
সর্বশেষ খবর
চীনের কাছে হারলো বাংলাদেশ
চীনের কাছে হারলো বাংলাদেশ
পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড
পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড
‘উইকেট সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না’
‘উইকেট সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না’
দলীয় পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি
দলীয় পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?