ছাত্র সংসদ নির্বাচন চান কুবি শিক্ষার্থীরা, উপাচার্য বললেন ‘আমার কোনও মন্তব্য নেই’

কুবি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, ১৮:১৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:১৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর হাতে আট দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন তারা। তবে নির্বাচনের বিষয়ে শিক্ষার্থীদের কিছুই জানাননি উপাচার্য। 

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফ ভূঁইয়া স্বাক্ষরিত স্মারকলিপিতে আটটি দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো—শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, গণতান্ত্রিক চর্চা, সমস্যা সমাধানে ভূমিকা রাখা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার বিকাশ, ক্যাম্পাসে শান্তি বজায় রাখা, লেজুড়বৃত্তিক রাজনীতির অবসান ও অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ থেকে মুক্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা।

এ বিষয়ে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈমুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে লেজুড়বৃত্তিক রাজনীতির বাইরে এসে রাজনীতি চর্চার কেন্দ্র হিসেবে তৈরি হবে। এতে বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক অপরাজনীতি বন্ধ হবে। আমরা আশা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত কেন্দ্রীয় ছাত্র সংসদ চালু করবে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক উপায়ে ছাত্রপ্রতিনিধি তৈরির সুযোগ সৃষ্টি করে দেবে।’

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. ইকবাল হোসেন বলেন, ‘আমরা জানি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়নি। যা আমাদের জন্য লজ্জার। এখনও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনও একটি যৌক্তিক দাবি আসলে তা প্রশাসনের কাছে উপস্থাপনের কোনও ছাত্রসংগঠন নেই। আমরা এই সমস্যার দ্রুত অবসান চাই। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাই।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের সময়ে সবগুলো বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়া শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। শিক্ষার্থীদের অধিকার রক্ষার এই নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই দিতে হবে।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। এ ব্যাপারে আমার এখন কোনও মন্তব্য নেই। আলোচনা করে পরে জানাবো।’

/এএম/
সম্পর্কিত
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদকের মৃত্যু
ইডেন কলেজে রাজনীতি বন্ধে ‘গুপ্ত রাজনীতির’ অভিযোগ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম