কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে ১৫ দিনের আলটিমেটাম

কুবি প্রতিনিধি
২১ মে ২০২৫, ১৫:০৪আপডেট : ২১ মে ২০২৫, ১৫:০৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফার্মেসি বিভাগে অতি দ্রুত শিক্ষক নিয়োগের জন্য মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে ১৫ দিনের মধ্যে শিক্ষক নিয়োগের রোডম্যাপ দেওয়ার আলটিমেটাম দেন তারা।

বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনটি করা হয়।

মানববন্ধনে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী তাসনিয়া ইসলাম তারিন বলেন, ‘বিভাগের শিক্ষক-সংকট নিয়ে আমরা ডিন স্যারের সঙ্গে কয়েকবার কথা বলেছি কিন্তু ওনারা কোনও পদক্ষেপ নিচ্ছেন না। ওনাদের বলতে চাই, আপনারা আমাদের মা-বাবাতুল্য। আপনারা এভাবে আমাদের সমস্যা এড়িয়ে যাবেন না। আমরা দ্রুত আমাদের বিভাগে শিক্ষক নিয়োগ চাই।’

ফার্মেসি বিভাগের আরেক শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন, ‘আমাদের বিভাগে কাগজে-কলমে ১২ জন শিক্ষক থাকলেও বিভাগে আছেন মাত্র পাঁচ জন। তার মধ্যে একজন বিজ্ঞান অনুষদের ডিন। বলা যায়, মাত্র চার জন শিক্ষক ক্লাস নেন। যাদের ভাগে প্রত্যেকটা ব্যাচের দুইটা করে কোর্স থাকে। এজন্য আমরা সেশনজটে পড়ছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আমাদের বিভাগে যাতে অতি দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হয়।’

উল্লেখ্য, কুবির ফার্মেসি বিভাগে মোট ১২ জন শিক্ষকের মধ্যে সাত জন শিক্ষা ছুটিতে আছেন। এতে মাত্র পাঁচ জন শিক্ষক নিয়ে চলছে বিভাগটি।

/কেএইচটি/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী