বাস্কেটবল খেলতে নেপাল যাচ্ছে ঢাবি, স্পন্সরশিপ চেক হস্তান্তর

ঢাবি প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২০

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাওয়া ওপেন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিম। আর এ দলটিকে ১০ লাখ টাকার স্পন্সরশিপ চেক হস্তান্তর করেছে সিটিজেনস ব্যাংক।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস সংলগ্ন সভাকক্ষে এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন ও ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুমসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বাস্কেটবল টিমের খেলোয়াড়, কোচ, ম্যানেজিং কমিটির সদস্য প্রমুখ।  

এ সময় ঢাবি উপাচার্য বলেন, ‘সিটিজেনস ব্যাংকের এমন উদ্যোগে আমরা প্রকৃত অর্থে খুশি হয়েছি। আমাদের সীমাবদ্ধতা এতটাই প্রবল যে এই টিমের জন্য কিছুই করতে পারিনি। শুধু সরকারের ফান্ডিং দিয়ে এ ধরনের প্রতিষ্ঠান চলবে না। আমরা সমাজকে সঙ্গে নিয়ে চলতে চাই। দেশ-বিদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যালামনাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখা যাবে সিটিজেনস ব্যাংকেও আমরা বেশ কিছু অ্যালামনাই পাবো। আমরা প্রত্যাশা রাখি, সিটিজেনস ব্যাংকসহ অন্য যারা রয়েছেন সবাইকে এই প্রতিষ্ঠানকে সামনে এক হয়ে এগিয়ে নিয়ে যাবেন।’

এমন প্রয়াস চলমান থাকবে উল্লেখ করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম বলেন, ‘আমরা নতুন ব্যাংক। তারপরও নানা সীমাবদ্ধতার পর আমাদের ক্ষুদ্র প্রয়াসে ক্রীড়াঙ্গণে ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমাদের এমন সুযোগ দেওয়ায় আমরা গর্বিত। আশা রাখি, এই টিম ভালো করবে এবং আগামীতে এমন কর্মকাণ্ডে আমাদের কনট্রিবিউট করার প্রয়াস অব্যাহত রাখবো।’

/আরআইজে/
সম্পর্কিত
চলতি সপ্তাহেই শেষ ডাকসুর মেয়াদ, পরের নির্বাচন কবে?
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
হাসিনার শেখ সেলিম চমকের আড়ালে ঘনীভূত সংকট
হাসিনার শেখ সেলিম চমকের আড়ালে ঘনীভূত সংকট
মা হলেন লেডি গাগা
মা হলেন লেডি গাগা
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের