ইউল্যাব হাল্ট প্রাইজে শ্রেষ্ঠ টিম শুদ্ধিনী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫২

হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৪-২৫ প্রেজেন্টেশন রাউন্ড শেষে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ফাইনালিস্ট ছয়টি দলের মধ্য চ্যাম্পিয়ন হয়েছে টিম শুদ্ধিনী। প্রথম রানার-আপ টিম সালভাডার ও দ্বিতীয় রানার-আপ হয়েছে টিম শ্যাডো ভ্যাম্পায়ারস।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে। এসময় সেরা তিনটি দলকে এক লাখ টাকা পুরষ্কার দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা দেওয়া হয়।

বিশ্বব্যাপী ‘ছাত্র উদ্যোক্তাদের নোবেল প্রাইজ’ নামে পরিচিত হাল্ট প্রাইজ ছাত্র উদ্যোক্তাদের সাসটেইনেবল বিজনেস আইডিয়া প্রেজেন্ট করতে উৎসাহিত করে। ইউল্যাবের এই আয়োজন শিক্ষার্থীদের বৈশ্বিক মঞ্চে নিজেকে উপস্থাপন করার এক অসাধারণ সুযোগ দিয়েছে। এর মাধ্যমে দক্ষ মেন্টরদের দিকনির্দেশনায় প্রতিযোগীরা নিজেদের আইডিয়াকে শানিত করে বাস্তব চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত করতে শিখেছে।

ইউল্যাব বিজনেস স্কুলের ডীন প্রফেসর সারওয়ার উদ্দিন আহমেদ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন। তিনি বলেন, একজন উদ্যোক্তাকে বিনিয়োগকারীদের বিশ্বাস অর্জন করতে হবে, যা শুধুমাত্র মুখের কথায়
সম্ভব না। বরং এক্ষেত্রে গবেষণা ও এরিস্টটলের তিনটি মোড-ইথোস, পাথোস এবং লোগোসের যথাযথ কৌশল অবলম্বনের গুরুত্ব অপরিসীম।

অ্যাডভাইজার ইখতিয়ার আহমেদ জিসান প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, এই পুরস্কার বিজয়ীদের জন্য এক নতুন শুরু। আশা করি, এই অভিজ্ঞতা সবাইকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং ভবিষ্যতে আরও বড় উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বসু। তরুণদের উদ্দেশে তিনি বলেন, এখন তোমাদের সময়! জলবায়ু সংকটসহ বৈশ্বিক নানান সমস্যা সমাধানের দায়িত্ব এখন তোমাদের হাতেই। উদ্ভাবনী সাসটেইনেবল আইডিয়ার মাধ্যমে নিজের পরিচয় তৈরি করো এবং সমসাময়িক তরুণদের উৎসাহিত করো।

এ মেকট্রনিক্স গ্রুপ প্রেজেন্টস হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাবের কো-স্পন্সর্ড হিসেবে ছিল ওমেরা এলপিজি এবং জিতবেন, পাওয়ার্ড বাই বেগম ক্যাটারিংস এবং দ্যা রিভেঞ্জ বাই সাদির গ্র্যান্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব স্পন্সর, জাজ এবং পার্টনাররা।

হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব শুধু একটি প্রতিযোগিতা নয়। এটি স্বপ্ন দেখা, নতুন কিছু তৈরি করা এবং বাস্তব সমস্যার সমাধানে এগিয়ে যাওয়ার একটি প্ল্যাটফর্ম। গ্ৰ্যান্ড ফিনালের এই আয়োজন থেকেই শুরু হবে নব্য উদ্যোক্তাদের পরবর্তী পদক্ষেপ!

/এমকেএইচ/
সম্পর্কিত
দক্ষ মানবসম্পদ উন্নয়নে হুয়াওয়ের সঙ্গে ইউল্যাবের মতবিনিময়
ইউল্যাবের উদ্যোগ বুড়িগঙ্গা-তুরাগ মোহনা সংরক্ষণ বিষয়ক অভিজ্ঞতা বিনিময়
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ইউল্যাবে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
সর্বশেষ খবর
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও