মাদক সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে হলের বাইরে থাকার নির্দেশ

কুবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সুনীতি শান্তি হলের চার শিক্ষার্থীর বিরুদ্ধে হলের কক্ষ ব্যবহার করে মাদক সেবনের অভিযোগ তোলেন একই হলের আবাসিক শিক্ষার্থীরা। এই বিষয়ে হলের অর্ধশত শিক্ষার্থী স্বাক্ষরিত একটি অভিযোগপত্র হল প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দেওয়া হয়।

সেই অভিযোগের প্রেক্ষিতে হলের পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে অভিযুক্ত চার শিক্ষার্থীকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হলের বাইরে অবস্থান করতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই প্রতিবেদন লেখার সময় নিশ্চিত হওয়া গেছে অভিযুক্ত চার শিক্ষার্থী সুনীতি শান্তি হলের বাইরে অবস্থান করছেন। তবে চার শিক্ষার্থীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীর ডোপ টেস্টের ফলাফল আগামীকাল (শুক্রবার) প্রশাসনের কাছে জমা দেবেন বলে জানা গেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত একটি অফিস আদেশ থেকে চার শিক্ষার্থীকে হলের বাইরে থাকার সিদ্ধান্তের ব্যাপারটি নিশ্চিত হওয়া যায়।

অফিস আদেশে বলা হয়, কুমিল্লা বিশ্বদ্যিালয়ের সুনীতি শান্তি হলের আবাসিক শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রভোস্ট কমিটি ও প্রক্টরিয়াল বডির সমন্বয়ে বুধবার বিকাল ৩টায় এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সুপারিশক্রমে হলের পরিস্থিতি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে নিম্নোক্ত শিক্ষার্থীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবাসিক হলের বাইরে অবস্থানের জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে মোবাইলে কল দিয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান