ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে ঢাবিতে মশাল মিছিল 

ঢাবি প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ২২:২৮আপডেট : ০৮ মার্চ ২০২৫, ২২:২৮

ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি কার্যকরের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের শিক্ষার্থীরা। 

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় নারী শিক্ষার্থীরা ঢাবির রোকেয়া হলের সামনে থেকে মশাল মিছিল বের করে ভিসি চত্বর প্রদক্ষিণ করে আবারও রোকেয়া হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

রোকেয়া হলের শিক্ষার্থী আবিদা সুলতানা পুষ্প বলেন, ধর্ষকদের শাস্তির দাবিতে আমরা প্রতিবাদ জানিয়ে আজ (শনিবার) মশাল মিছিল বের করেছি। আমরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব ধর্ষণের সঙ্গে জড়িত ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানাচ্ছি।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা দেখতে পাই দেশে শিশু থেকে বৃদ্ধা কেও ধর্ষকদের হাত থেকে রেহায় পাচ্ছে না। ধর্ষকদের গ্রেফতার করার পর তাদের কী বিচার হয়? তাদের কী ধরনের বিচার হয় আমরা জানতে পারি না, তাদের ফাঁসি হয় কিনা, তাও জানতে পারি না। আবার দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে। ধর্ষকদের শাস্তি সংবিধানে লিপিবদ্ধ থাকলেও তা আমরা বাস্তবায়ন হতে দেখতে পাই না।

শিক্ষার্থীরা বলেন, মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় যে তিনজন পুরুষ ও একজন মহিলা জড়িত তাদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা অ্যারেস্ট-অ্যারেস্ট নাটক আর দেখতে চাই না। আমরা দোষীদের প্রকাশ্যে ফাঁসি চাই। প্রকাশ্যে ফাঁসি না দিলে আমরা শান্ত হবো না।

/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে এলেন তারেক রহমান 
প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে যাচ্ছেন তারেক রহমান
সর্বশেষ খবর
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলেও কি মিলবে গোল্ডেন বুট? জানুন নিয়ম
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলেও কি মিলবে গোল্ডেন বুট? জানুন নিয়ম
বিশ্বকাপে এবার রেকর্ড প্রাইজমানি, কারা পাবে কত টাকা
বিশ্বকাপে এবার রেকর্ড প্রাইজমানি, কারা পাবে কত টাকা
ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
‘নিষেধ করলে উল্টো হুমকি দেন যাত্রীরা’, শাহজালালে বিশৃঙ্খলা ঠেকাবে কে
‘নিষেধ করলে উল্টো হুমকি দেন যাত্রীরা’, শাহজালালে বিশৃঙ্খলা ঠেকাবে কে
সর্বাধিক পঠিত
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী