জবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ মার্চ ২০২৫, ২১:৪৯আপডেট : ১৮ মার্চ ২০২৫, ২১:৪৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে ময়মনসিংহ জেলার শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন। আমন্ত্রিত অতিথিসহ সংগঠনের সাবেক এবং বর্তমান মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক মো. সাজু মিয়া এবং সঞ্চালনা করেন সদস্যসচিব মো. মাকছুদুল হক। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধির গুরুত্ব এবং নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, ইফতার মাহফিল শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। এটি আত্মসংযম, ধৈর্য এবং সৎপথে চলার শিক্ষা দেয়। সর্বোপরি ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ আরও বহু দূরে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও অ্যাডমিরাল পাবলিকেশন্সের চেয়ারম্যান এবং সংগঠনের প্রধান উপদেষ্টা হাসান আল মামুন লিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উপদেষ্টা এস এম আল আমিন। 

/এএম/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম