নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক চাকরিচ্যুত, আরেকজন বরখাস্ত

নোয়াখালী প্রতিনিধি
২৭ মে ২০২৫, ০০:০৩ আপডেট : ২৭ মে ২০২৫, ০০:০৪

ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। আর ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আরেক শিক্ষককে দুই বছরের জন্য চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৬৫তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

রবিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা চিঠিতে তাদের বিরুদ্ধে রিজেন্ট বোর্ডের নেওয়া ওই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানানো হয়। সোমবার চিঠির বিষয়টি প্রকাশ পায়। চাকরিচ্যুত শিক্ষক হলেন রাষ্ট্রবিজ্ঞান (পূর্বে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ) বিভাগের সহকারী অধ্যাপক এইচ এম মোস্তাফিজুর রহমান। আর বরখাস্ত হওয়া শিক্ষক বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেন।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোসাইন চৌধুরী বলেন, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আনীত অভিযোগ, শিক্ষার্থীদের দাখিল করা প্রমাণ, যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে তাদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানার জন্য শিক্ষক এইচ এম মোস্তাফিজুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। অপরদিকে শিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, তিনি এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের চিঠি হাতে পাননি। তবে শুনেছেন।

রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, সহকারী অধ্যাপক এইচ এম মোস্তাফিজুর রহমান বিরুদ্ধে বিভাগের এক ছাত্রী লিখিত অভিযোগে ‘বিয়ে করার কথা বলে অনৈতিক সম্পর্কের’ বিষয়টি তুলে ধরেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় ১৭ মে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের সভায় তাকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত হয়।

অপরদিকে সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে একাধিক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেন। তারা বিষয়টি প্রথমে উপাচার্য বরাবর এবং পরে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির কাছে উপস্থাপন করেন। কমিটি তাদের সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। সেই ভিত্তিতে রিজেন্ট বোর্ড তাকে দুই বছরের জন্য বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

/এএম/
সম্পর্কিত
কোনও ডিসেম্বরেই ‘আপা’ দেশে আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম
প্রাথমিকের ছাত্রীকে যৌন হয়রানি, সেই শিক্ষককে বরখাস্ত
কোচিংয়ে ছাত্রীকে চুমু দেওয়ার ভিডিও ভাইরাল, চাকরি হারালেন শিক্ষক
সর্বশেষ খবর
নৌ-শক্তি বাড়াচ্ছে চীন, বহরে ৪০০-এর বেশি যুদ্ধজাহাজ-সাবমেরিন
নৌ-শক্তি বাড়াচ্ছে চীন, বহরে ৪০০-এর বেশি যুদ্ধজাহাজ-সাবমেরিন
বিল বেশি আসায় বাগবিতণ্ডা করায় গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ
বিল বেশি আসায় বাগবিতণ্ডা করায় গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ
হুথি দমনে সৌদি আরব ও ইয়েমেনে সেনা পাঠাচ্ছে সিরিয়া
হুথি দমনে সৌদি আরব ও ইয়েমেনে সেনা পাঠাচ্ছে সিরিয়া
মাদকসহ যুবদল নেতাকে ধরে পুলিশে দিলো এলাকাবাসী
মাদকসহ যুবদল নেতাকে ধরে পুলিশে দিলো এলাকাবাসী
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী